আমাদের তেল কেন সেরা ও স্বাস্থ্যসম্মত?
কৃষক থেকে সংগ্রহ করা সরিষার বীজ প্রথমে রোদে শুকিয়ে সরিষা বীজের মধ্যে থাকা ধুলিকণা ও ময়লা পরিষ্কার করা হয়।
তারপর শুকানো সরিষার বীজ তেঁতুল কাঠের ঘানিতে দেওয়া হয়। তেঁতুল কাঠের প্রথম চাপে বের করা তেল ফিল্টার করা হয়। কাঠের সাথে কাঠের ঘর্ষণে তাপ কম উৎপন্ন হওয়ায় একে কোল্ড প্রেস তেল বলা হয়। এতে তেলের গুণগত মান ঠিক থাকে। তারপর স্বাস্থ্যসম্মত পরিবেশে বোতলজাত করা হয়। এই জন্য আমাদের তেল বাজারের অন্যান্য তেলের তুলনায় গুণে মানে অনেক এগিয়ে।
সরিষা তেলের উপকারিতা:
স্বাস্থ্যের কথা চিন্তা করলে সরিষার তেল নানা গুণে গুণান্বিত ।
সরিষা তেলে রয়েছে প্রোটিন, ভিটামিন ই, ক্যালসিয়াম , ভিটামিন বি কমপ্লেক্স, ওমেগা , ফ্যাটি এসিড এবং ভিটামিন এ।
১। খাঁটি সরিষা তেলের ব্যবহার ক্যান্সারের ঝুঁকি কমায় ।
২। কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।
৩। অকালে চুল পড়া বা চুল সাদা হওয়ার রোধ করে ।
৪। খাবার হজমে সাহায্য করে।
৫। সরিষা তেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
৬। হৃৎপিন্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়।
বাজারে নানা রকম সহজ প্রাপ্য অস্বাস্থ্যকর তেল ও ভেজালযুক্ত তেল খাওয়ায় খাঁটি সরিষা তেলের এতো সব উপকারিতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি।
তাই আমাদের উচিত আস্তে আস্তে রান্না ঘরে সরিষা তেলের ব্যবহার শুরু করা।

Reviews
There are no reviews yet.